ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য এলাকার দুটি বাঙালি সংগঠনের ডাকে বৃহস্পতিবার সকাল থেকে পার্বত্য জেলাগুলোয় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। এ কারণে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে, তবে কোনো ধরনের সংঘাতের খবর দুপুর পর্যন্ত পাওয়া যায়নি।
রাঙামাটি ও খাগড়াছড়িতে সংঘাতের সময় পাহাড়িরা হামলা চালিয়েছে অভিযোগ করে তার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দেয়।
সমঅধিকার আন্দোলন বান্দরবান জেলার আহ্বায়ক হাফিজুর রহমান বলেন, "রাঙামাটি ও খাগড়াছড়িতে গত ১৯ ফেব্র"য়ারি থেকে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ, বসত বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ৫ বাঙালিকে উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক অপহরণ ও সেনাবাহিনীর ওপর পাহাড়িদের হামলার প্রতিবাদে এ কর্মসূচি আহ্বান করা হয়েছে।"
রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা শহরের বিভিন্ন স্থানে ধর্মঘটের সমর্থনে পিকেটিং চলছে। খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সমন্বয়ে একটি শান্তি মিছিল বের হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রাঙামাটি প্রতিনিধি জানান, অবরোধের কারণে রাঙামাটিতে সড়ক ও নৌপথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শহরের বিভিন্ন স্থানে দোকানপাট খোলা রয়েছে। অফিস-আদালত চালু আছে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, পার্বত্য অঞ্চলে স্বাভাবিক অবস্থা ও শান্তি ফিরিয়ে আনার দাবিতে সকাল সাড়ে ১০টায় শহরের রাজ্যমণি বৌদ্ধ বিহারে সব স
bdnews24