২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে সড়ক ও নৌপথ অবরোধ বৃহস্পতিবার

রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে গত কয়েকদিনের রক্তক্ষয়ী সহিংসতার প্রতিবাদে সমঅধিকার আন্দোলন তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 05:44 PM

Updated : 24 Aug 2022, 07:02 PM

বান্দরবান, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে গত কয়েকদিনের রক্তক্ষয়ী সহিংসতার প্রতিবাদে সমঅধিকার আন্দোলন তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে। তিন জেলায় বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অবরোধ পালন করা হবে বলে জানান সমঅধিকার আন্দোলন বান্দরবান জেলা সভাপতি হাফিজুর রহমান মাস্টার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে গত ১৯ ফেব্র"য়ারি থেকে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ, বসত বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, পাঁচ বাঙালি অপহরণ ও সেনাবাহিনীর ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে। গত শনিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার গঙ্গারামমুখ এলাকায় সেনাবাহিনীর গুলিতে অন্তত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। তবে পাহাড়িদের দাবি, নিহত হয়েছেন পাঁচজন। এ ছাড়া একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সেনাবাহিনীর গুলিতে অন্তত তিনজন নিহত হওয়ার কথা জানায়। এেিক পার্বত্য শান্তিচুক্তিবিরোধী ইউপিডিএফ'র ডাকে মঙ্গলবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে খাগড়াছড়িতে তিনটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। একটি টেক্সটাইল মিল ভাংচুর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.