গাজীপুর, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় বুধবার ভোরে অস্ত্রসহ দু'জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার হাবিব (৪০) ও তার ভাই আবুল কালামের (৩০) কাছ থেকে একটি রিভলবার, একটি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক মো. আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে গাজীপুরের শ্রীপুর, জয়দেবপুরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও নানা অপরাধমূলক কাজ করে আসছিল।
এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩১৫ ঘ.
bdnews24