২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সেনাসদস্যের মৃত্যু

সিলেটে রোডমার্চের সময় শাহ আলম নামে জালালাবাদ সেনানিবাসের এক সেনা কর্মকর্তা মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 03:30 PM

Updated : 24 Aug 2022, 07:02 PM

সিলেট, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে রোডমার্চের সময় শাহ আলম নামে জালালাবাদ সেনানিবাসের এক সেনা কর্মকর্তা মারা গেছেন। মঙ্গলবার বিকেলে খাদিমনগর চা বাগান রোডমার্চের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৪১ বছর বয়সী শাহ আলম। সেনানিবাসের সামরিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ সেনানিবাসে পাঠানো হয়। এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ রহমান জানান, তার বাড়ি কুমিল্লার চান্দিনায়। তিনি জালালাবাদ সেনানিবাসে ১২ ইস্ট বেঙ্গলের সার্জেন্ট পদে (নম্বর ৬৯৯৮৫৮০) কর্মরত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১২৬ ঘ.