২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পার্বত্য জেলায় ত্রাণ আরো সহায়তা

কয়েকদিনের সহিংস ঘটনায় দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ির ক্ষতিগ্রস্তদের জন্য আরো ত্রাণ সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 03:27 PM

Updated : 24 Aug 2022, 07:02 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকদিনের সহিংস ঘটনায় দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ির ক্ষতিগ্রস্তদের জন্য আরো ত্রাণ সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে দু'দিনে দেওয়া ত্রাণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা, ৬৪৫ মেট্রিক টন চাল এবং ৫০০ বান্ডিল ঢেউটিন। এর আগে মঙ্গলবার শুধু রাঙামাটি জেলার জন্য বিশেষ খয়রাতি সাহায্য হিসেবে ১০০ টন চাল, নগদ পাঁচ লাখ টাকা ও ৫০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়। নতুন বরাদ্দের ফলে রাঙামাটি জেলায় নগদ সহায়তা বাবদ ছয় লাখ ২৩ হাজার টাকা, ৩০৭ মেট্রিক টন চাল এবং গৃহ নির্মাণের জন্য ২১ লাখ আট হাজার টাকা ও ৫০০ বাণ্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হলো। এছাড়া বুধবার খাগড়াছড়ি জেলায় নগদ সহায়তা হিসেবে ছয় লাখ ৮০ হাজার টাকা, ৩৩৬ মেট্রিক টন চাল ও গৃহনির্মাণ বাবদ দুই লাখ ৭৮ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা স. ম. গোলাম কিবরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/২১২৪ ঘ.