২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় কালবৈশাখী

ঢাকা ও আশেপাশের এলাকায় বুধবার শেষ বিকালে বয়ে গেছে মৌসুমের প্রথম কালবৈশাখী। প্রায় আধঘণ্টা স্থায়ী ঝড়োহাওয়ার সঙ্গে হয় শিলাবৃষ্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 12:10 PM

Updated : 24 Aug 2022, 07:03 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও আশেপাশের এলাকায় বুধবার শেষ বিকালে বয়ে গেছে মৌসুমের প্রথম কালবৈশাখী। প্রায় আধঘণ্টা স্থায়ী ঝড়োহাওয়ার সঙ্গে হয় শিলাবৃষ্টি। আবহাওয়ার অধিদপ্তরের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মধ্য ফাল্গুন থেকেই কালবৈশাখী হতে পারে। এটিও কালবৈশাখী। এটি আগাম হয়েছে এরকম মনে করার কিছু নেই।" উপগ্রহের ছবিতে ঢাকা ও আশেপাশের এলাকা ছাড়াও ঈশ্বরদীর আকাশেও কালো মেঘ দেখা গেছে জানিয়ে তিনি বলেন, "তবে সেখানে ঝড় হয়েছে কিনা তা আমরা এখনও জানি না। সন্ধা পর্যন্ত অন্য কোথাও বৃষ্টির হওয়ার খবর জানা যায়নি।" ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে তিনি জানান। বৈশাখের মাস দেড়েক আগে ফাল্গুনের মাঝামাঝিতে প্রকৃতির এমন আচরণের জন্য প্রস্তুত ছিল না নগরবাসী। বিকালের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়। তীব্র বেগে বাতাস বইতে শুরু করলে চারদিকে শুরু হয় সোরগোল। ধুলিঝড়ের কবলে পড়া পথচারীরা ব্যস্ত হয়ে ওঠে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এরপরই নামতে শুরু করে বৃষ্টির সঙ্গে বরফ খণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এজে/১৮০০ ঘ.