নয়া দিল্লি, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকীতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে 'এপার বাংলা ওপার বাংলা' নামে একটি বিশেষ ট্রেন চালাবে ভারত।
ভারতের রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লোকসভায় বুধবার এ বিশেষ ট্রেন চালানোর ঘোষণা দেন।
তিনি ২০১০-১১ সালের রেলবাজেট উপস্থাপন করছিলেন।
"রবীন্দ্রনাথ একমাত্র কবি যার লেখা কবিতা দুটি দেশে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে," একথা জানিয়ে মমতা বলেন, "তার প্রতি সম্মান জানাতে এবং বাংলাদেশ-ভারতের মেত্রী আরো দৃঢ় করতে দুই দেশের সম্মতিতে একটি বিশেষ ট্রেন চালানো হোক।"
এ বিশেষ ট্রেনের নাম 'এপার বাংলা ওপার বাংলা' হতে পারে বলে জানান ভারতের রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বাংলাদেশর আখাউড়া এবং ভারতের আগড়তলার প্রস্তাবিত রেল-সংযোগের বিষয়টি লোকসভায় আবার জানান মমতা।
এই সংযোগ নির্মাণে প্রয়োজনীয় অর্থ ভারতের অনুদানে হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং গত মাসে একমত হন।
মমতা জানান, বাংলাদেশি রেলকর্মীদের প্রশিক্ষণও দেবে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১০৬ ঘ.
bdnews24