২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোলা জায়গায় প্রায় দেড় লাখ বস্তা সার

ঝিনাইদহের কালীগঞ্জে বিসিআইসির আপদকালীন সার গুদামে এক লাখ ৪৪ হাজার বস্তা ইউরিয়া সার পড়ে আছে খোলা আকাশের নিচে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 11:05 AM

Updated : 24 Aug 2022, 07:03 PM

ঝিনাইদহ, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জে বিসিআইসির আপদকালীন সার গুদামে এক লাখ ৪৪ হাজার বস্তা ইউরিয়া সার পড়ে আছে খোলা আকাশের নিচে। খোলা জায়গায় পলিথিন ও ত্রিপল দিয়ে ঢেকে রাখা এ সারের পরিমাণ সাত হাজার দু'শ মেট্রিক টন। ডিলাররা বরাদ্দমাফিক সার সরবরাহ না নেওয়ায় এ অবস্থা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান গুদামের উপ-ব্যাবস্থাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন, "ফেব্র"য়ারি মাসে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার জন্য ২৮ হাজার মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ হয়েছে।" ২২ ফেব্র"য়ারি পর্যন্ত ডিলাররা ১৫ হাজার টন সরবরাহ নিয়েছে জানান তিনি। তিনি জানান, গুদামের ভেতর দুলাখ ৮০ হাজার বস্তা (১৪ হাজার মেট্রিক টন) ইউরিয়া সার মজুদ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, চীন, আবুধাবি ও কাতার থেকে আমদানি করা সার গুদামের চারপাশে পলিথিন ও ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের সার ডিলার গোলাম নবী জানান, তার গুদামে ইউরিয়া সার মজুদ আছে। এবার বিক্রি কম হচ্ছে জানিয়ে তিনি বলেন, "নতুন বরাদ্দের সার তোলার জন্য কম দামে সাবডিলারদের কাছে সার বিক্রি করে দিচ্ছি।" কৃষি স