২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের অবরোধে ঢাকা-সিলেট সড়কে ২ ঘণ্টা চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকদের অবরোধের কারণে বুধবার দুপুরে দুই ঘণ্টা ঢাকা-সিলেট সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 09:29 AM

Updated : 24 Aug 2022, 07:03 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকদের অবরোধের কারণে বুধবার দুপুরে দুই ঘণ্টা ঢাকা-সিলেট সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো। কলেজ শিক্ষার্থীরা একটি ভাংচুর করলে দুপুর ১টার দিকে পরিবহন শ্রমিকরা আশুগঞ্জ গোল চত্বরে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে। বাস ভাংচুরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে দুপুর সোয়া ৩টায় শ্রমিকরা অবস্থান ছাড়ে বলে আশুগঞ্জ থানার ওসি মো. আবু জাফর সাংবাদিকদের জানিয়েছেন। সোয়া ৩টার পর থেকে ব্যস্ত ওই সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক বলে স্থানীয়রা জানায়। অবরোধের কারণে আশুগঞ্জ গোল চত্বরের উভয় পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন সৃষ্টি হয়েছিলো। যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হয়। ওসি জানান, আশুগঞ্জ আব্বাসউদ্দিন কলেজের ছাত্ররা দুপুরে কুটি থেকে আশুগঞ্জগামী দিগন্ত পরিবহনের একটি বাস ভাংচুর করে। এর পরই শ্রমিকরা রাস্তা অবরোধ করে। স্থানীয়রা জানায়, কলেজের সামনে এক ছাত্রকে নামিয়ে না দেওয়ায় বাসের হেলপারের সঙ্গে ওই ছাত্রর কথাকাটাকাটি হয়। এর জের ধরে পরে একটি বাস ভাংচুর করে ছাত্ররা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৫ ঘ.