২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রসহ আরো এক নারী 'চরমপন্থী' গ্রেপ্তার

কুষ্টিয়ায় অস্ত্রসহ এক নারী মঙ্গলবার রাতে গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 06:29 AM

Updated : 24 Aug 2022, 07:03 PM

কুষ্টিয়া, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় অস্ত্রসহ এক নারী মঙ্গলবার রাতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার কনা বেগম (৩৮) চরমপন্থী দলের সদস্য বলে পুলিশের দাবি। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সিএ হালিম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের উত্তর মজমপুর এলাকা থেকে কনাকে একটি বিদেশি রিভলবার এবং দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। একদিন আগেই শহরতলীর হাউজিং এলাকা থেকে জাসদ গণবাহিনীর নিহত সদস্য শাহীনের স্ত্রী লিপি ওরফে মিতাকে গ্রেপ্তার করে পুলিশ। লিপিও চরমপন্থী দলের সঙ্গে যুক্ত বলে পুলিশ জানায়। পুলিশ কর্মকর্তা হালিম বলেন, কনা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নারী সদস্য। তার স্বামী বিপুল চৌধুরী এক জন মাদক বিক্রেতা। ধরা পড়ার ভয়ে সে ভারতে আত্মগোপন করে আছে। তিনি জানান, সোমবার গ্রেপ্তার হওয়া মিতাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যানুযায়ী মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শহরের উত্তর মজমপুর এলাকায় যৌথভাবে অভিযান চালায় কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ। কনা বেগমকে তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে শৌচাগারের স্লাবের নিচ থেকে একটি বিদেশী রিভলবার ও দুই রাউন্ড গুলি পাওয়া যায় বলে জানান পুলিশ কর্মকর্তা হালিম। কুষ্টিয়া সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, কণা ও লিপি উভয়ের স্বামী চরমপন্থী নেতা। স