২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যার স্থাপনা নিয়ে সিটি গ্র"পের রিট খারিজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার উত্তর রূপসী গ্রামের শীতলক্ষ্যা নদীর অবৈধ স্থাপনা অপাসারণের নোটিশের বিরুদ্ধে সিটি গ্র"পের দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 04:27 PM

Updated : 24 Aug 2022, 07:00 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার উত্তর রূপসী গ্রামের শীতলক্ষ্যা নদীর অবৈধ স্থাপনা অপাসারণের নোটিশের বিরুদ্ধে সিটি গ্র"পের দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। গত ৯ ফেব্র"য়ারি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ব্যবসায়ী এ গ্র"পকে ওই এলাকা থেকে ২০ ফেব্র"য়ারির মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে জমির দখল সরকারকে বুঝিয়ে দেওয়ার জন্য নোটিশ দেয়। এরপর ১৬ ফেব্র"য়ারি সিটি গ্র"পের সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি ভেজিটেবল অয়েল মিলস লিমিটেড, দীপা ফুড প্রডাক্টস লিমিটেড ও সিটি গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান একটি রিট দায়ের করে। মঙ্গলবার রিটটির ওপর সরকার পক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যার্টনি জেনারেল আকরাম হোসেন চৌধুরী। রিটকারীর পক্ষে ছিলেন ফিদা এম কামাল। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা একটি রিট আবেদনে গত ২৪ জানুয়ারি চারটি নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা ভাঙ্গার কার্যক্রম শুরু করতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু- এ চার নদীর তীরের সব অবৈধ স্থাপনা চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে অপসারণ করে আদালতে লিখিত প্রতিবেদন দিতেও বলা হয়। গত বছরের ২৫ জুন বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদী বাঁচাতে সেগুলোর সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সরকারের প্রতি বেশ কয়েকটি নির্দেশনা দেয় হাইকোর্ট। ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ, দখল, ভরাট ও অবৈধ নির্মাণ বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে হাইকোর্ট এর আগে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসককেও তলব করেছিলো। হাইকোর্ট এর আগে গত ২৪ মে রাজধানীর চারপাশের চারটি নদী দখল, ভরাট ও নদী তীরে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/২২০৬ ঘ.