রাজশাহী, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর শিরোইল এলাকায় বাস টার্মিনালে একটি বাসের ছাদ থেকে মঙ্গলবার অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে রাজশাহী-পাবনা রুটে চলাচলকারী একটি বাস পরিস্কার করার সময় এক শ্রকি ছাদে উঠলে লাশটি দেখতে পায়।
পরে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৮।
পুলিশ ময়না তদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮২৯ ঘ.
bdnews24