ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে ধর্মীয় শোভাযাত্রা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকায় আঞ্জুমান-এ-রাহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া এ উদ্যোগ নিয়েছে।
সোমবার তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, সকাল ৮টায় রাজধানীর মোহাম্মপুরের কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এটি বের হবে।
সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ নেতৃত্বে শোভাযাত্রাটি মীরপুর রোড, আসাদগেট, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, হোটেল সোনারগাঁও, শাহবাগ, শিশুপার্ক, মৎস্য ভবন, প্রেসক্লাব হয়ে দোয়েল চত্বর, পাবলিক লাইব্রেরি ঘুরে কাটাবন, সায়েন্স ল্যাবরেটরি দিয়ে মীরপুর রোড হয়ে পুনরায় কাদেরিয়া মাদ্রাসায় এসে শেষ হবে।
সেখানে জোহরের নামাজ শেষে আখেরি মোনাজাত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এজে/২২০৩ ঘ.
bdnews24