২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে আটক ৯

অবৈধভাবে ভারত যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্ত থেকে সোমবার ভোরে নয়জনকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 03:24 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

সাতক্ষীরা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ভারত যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্ত থেকে সোমবার ভোরে নয়জনকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। বিডিআর ৪১ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর জাহাঙ্গীর আলম বলেন, সীমান্তের মেইন পিলার ৪ এর কাছে লক্ষ্মীদাড়ি সীমান্ত ভেড়িবাঁধের কাছ থেকে ভোমরা ক্যাম্পের টহলদল তাদের আটক করে। পরে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে বিডিআর ভোমরা ক্যাম্পের নায়েক নাজমুল হুদা বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। আটককৃতরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার সুরু কুলিয়া গ্রামের মোস্তফা সরদার (৫০), তার স্ত্রী আনোয়ারা বেগম (৪০), একই গ্রামের লাকী বেগম (২৮), তার ছেলে নয়ন (২), কোহিনুর বেগম (৪০), আশাশুনি উপজেলার চাঁপড়া গ্রামের রুপা বেগম (৩০), তার মেয়ে আজমিরী আক্তার (২), সদর উপজেলার বাঁকাল এলাকার বকুল মণ্ডল (৫০) ও মাগুরা গ্রামের অনাথবন্ধু বিশ্বাস (৪৩)। চিকিৎসা ও কাজের সন্ধানে ভারত যাচ্ছিলেন বলে তারা সাংবাদিকদের জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৭ ঘ.