ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশ-এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে নগরীর মেহেদীবাগ এলাকা থেকে নাজমুল হুদা (২৩) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কোতয়ালি থানার উপপরিদর্শক সন্তোষ কুমার চাকমা।
তিনি ভোর পাঁচটার দিকে ওই এলাকায় হিযবুত তাহরীরের পোস্টার লাগাচ্ছিলেন বলে পুলিশ জানায়।
নাজমুল হুদা সিরাজগঞ্জের বেলকুচি এলাকার বাসিন্দা। সে চট্টগ্রামে চাটার্ড একাউন্টিং এ অধ্যয়নরত।
সন্তোষ কুমার জানান, ওই সময় নাজমুলের সঙ্গে আরও ৪/৫ জন ছিল। তবে পুলিশের উপস্থিতি পেয়ে তারা পালিয়ে যায়।
নাজমুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জঙ্গি সম্পৃক্ততার কারণে গত বছর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করে সরকার। স
bdnews24