২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিরোধীদের হামলায় আহত চার

জমির সীমানা বিরোধের জের ধরে সাভারের আশুলিয়ায় রোববার বিকেলে বিরোধী পক্ষের গুলি ও মারধরে এক পরিবারের চারজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 02:08 PM

Updated : 24 Aug 2022, 06:58 PM

সাভার, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমির সীমানা বিরোধের জের ধরে সাভারের আশুলিয়ায় রোববার বিকেলে বিরোধী পক্ষের গুলি ও মারধরে এক পরিবারের চারজন আহত হয়েছে। আহতরা হলেন আশুলিয়ার শ্রিখন্ডিয়া গ্রামের হাজী মো. মইনউদ্দিন, তার ছেলে জসিম উদ্দিন, আব্দুল মান্নান ও সাইদ হোসেন। এ ঘটনায় আলতাপ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা হয়েছে। আহতদের জামগড়ার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রিখন্ডিয়ায় তাদের বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে পাশের বাড়ির আশরাফ উদ্দিন আশু ও তার ভাই আলতাপ হোসেনের সঙ্গে বিরোধ রয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় জড়িত আলতাপ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।" মান্নান বলেন, রোববার বিকালে আলতাপরা জমিতে দেওয়াল নির্মাণ শুরু করলে মইনউদ্দিন সীমানা ঠিক করে দেওয়াল নির্মাণ করতে বলেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আশু পিস্তল দিয়ে মইনউদ্দিনকে লক্ষ্য করে গুলি করেন। একটি গুলি মইনউদ্দিনের ডান হাতের তালুতে লাগে জানান মান্নান। পরে আশু ও তার লোকেরা তার দুই ভাইকে মারধর করে। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় জানান মান্নান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৫৭ ঘ.