চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় রোববার ভোরে আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত মো. জসিম উদ্দিন (১৭) স্থানীয় একটি বেকারিতে কাজ করতেন।
দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চকবাজার এলাকার অধ্যাপক মোহাম্মদ ইউসুফের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলায় ভোর পৌনে ৫টার দিকে বৈদ্যুতিক শর্র্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ঘুমিয়ে থাকা জসিম মারাত্মকভাবে আহত হন।
তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিযে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানান আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির হাবিলদার আবুল হাশেম।
দমকলকর্মী খোরশেদ জানান, দমকল বাহিনী সোয়া এক ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে প্রায় দেড় লাক টাকার সম্পদ পুড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১৬২৫ ঘ.
bdnews24