২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে গাড়িচাপায় পথচারী নিহত

মাদারীপুরের শিবচরে শনিবার রাতে গাড়িচাপায় এক পথচারী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 10:02 AM

Updated : 24 Aug 2022, 06:58 PM

মাদারীপুর, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচরে শনিবার রাতে গাড়িচাপায় এক পথচারী নিহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের বন্দরখোলা এলাকায় রাত ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের পাঁচ্চর ফাঁড়ির উপপরিদর্শক আসাদুল ইসলাম জানিয়েছেন। নিহতের নাম রহমান হাওলাদার (৭৫)। তার বাড়ি বন্দরখোলা এলাকায়। পুলিশ কর্মকর্তা আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলনা থেকে ঢাকার পথে ছেড়ে আসা একটি মাইক্রোবাস একটি বাসকে পাশ কাটাতে গিয়ে রহমান হাওলাদারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে। তবে চালক পলাতক। আসাদ বলেন, কাওড়াকান্দি ফেরি ঘাটে মাইক্রোবাসটি রেখে এর চালক পালিয়ে গেছে। মাইক্রোবাসটি পাঁচ্চর পুলিশ ফাঁড়িতে এনে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫০ ঘ.