২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ বনাম লতিফ আবার

পুলিশের সঙ্গে ফের বিবাদে জড়ালেন চট্টগ্রামের সরকারদলীয় সংসদ সদস্য এম এ লতিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 06:11 AM

Updated : 24 Aug 2022, 06:58 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে ফের বিবাদে জড়ালেন চট্টগ্রামের সরকারদলীয় সংসদ সদস্য এম এ লতিফ। একুশে ফেব্র"য়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে কর্তব্যরত এক পুলিশ সদস্যের সঙ্গে তার হাতাহাতি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে লাঞ্ছিত পুলিশ সদস্যের মাথায় হাত বুলিয়ে দিতে দেখা যায় লতিফকে। এর আগে গত বছর চট্টগ্রাম থেকে বিমানে ঢাকা যাওয়ার সময় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরার সঙ্গে লতিফের অশোভন আচরণের খবর ছাপা হয় বিভিন্ন সংবাদপত্রে। বন্দর এলাকায় আরেক পুলিশ সদস্যও লাঞ্ছিত করেছিলেন তিনি। সংসদ সদস্য ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি লতিফ সাড়ে ১২টার দিকে তার দলীয় অনুসারীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিতে যান। অন্য সবাই যে পথে ঢুকছিলেন তিনি তাদের পাশ কাটিয়ে অন্য দিক দিয়ে ঢোকেন শহীদ মিনারে। ফুল দেওয়ার পর শহীদ মিনারের বেদিতে দায়িত্বরত পুলিশ সদস্যরা লতিফের সঙ্গে আসা কর্মীদের সরিযে দিতে গেলে সংসদ সদস্য পুলিশের সঙ্গে বদানুবাদ এবং এক পর্যায়ে পুলিশ সার্জেন্ট হাফিজের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ওই সময় হৈ চৈ দেখে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য লতিফ বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, "সামান্য ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই হয়নি।" অনেক মানুষ ও সাংবাদিকের সামনে ঘটনাটি ঘটলেও পুলিশ সার্জেন্ট হাফিজ এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভিড়ের মধ্যে হয়তো কিছুটা ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। প্রকৃতপক্ষে কী ঘটনা ঘটেছে, তা আমরা বুঝতে পারিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২০০ ঘ.