২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে গৃহকর্মী খুন

মৌলভীবাজার শহরের গীর্জাপাড়ায় একটি বাসা থেকে শনিবার এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 03:41 PM

Updated : 24 Aug 2022, 06:56 PM

মৌলভীবাজার, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার শহরের গীর্জাপাড়ায় একটি বাসা থেকে শনিবার এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোকেয়া বেগমের (৪০) বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। দু'দিন আগে তিনি আজমল চৌধুরী নামের এক ব্যবসায়ীর ওই বাসায় গৃহকর্মীর কাজ নেন বলে জানিয়েছেন মৌলভীবাজার সদর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা। তিনি সাংবাদিকদের জানান, ভোরে বাসাটির একটি কক্ষ থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহিলাটিকে জবাই করে খুন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। আজমল চৌধুরী বলেন, "কী কারণে এবং কিভাবে এ ঘটনা ঘটলো তা বলতে পারছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৯ ঘ.