ফেনী, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাশহীদ আব্দুস সালামের গ্রাম সালামনগরকে নদী ভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে শনিবার দাগনভূঞায় মানববন্ধন হয়েছে।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারটিও বিলীন হয়ে পড়বে।
বেকেরবাজারে সকালে ওই মানববন্ধন কর্মসূচিতে সালামনগর ও আশপাশের কয়েক গ্রামের এক হাজারের বেশি বাসিন্দা অংশ নেয়। ভাষাশহীদ সালামের ছোট ভাই আবদুল করিমও এতে অংশ নেন।
সালাম স্মৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ছোট ফেনী নদীর ভাঙনে গ্রামের মূল সড়কের বড় অংশ ইতিমধ্যে বিলীন হয়েছে। ভাঙন রোধে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।
দুপুরের ওই মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধিরাও অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০০ ঘ.
bdnews24