ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে (রাত ১২টা এক মিনিটে) শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ বেতারের চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা এবং ঠাকুরগাঁও কেন্দ্রের তরঙ্গ এবং এফ এম ব্যান্ডে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।
বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০৫৮ ঘ.
bdnews24