ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে তাদের বাংলা সার্ভিসের ভবিষ্যৎ কর্মকাণ্ড তুলে ধরতে রাজধানীর গোয়েটে ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আয়োজন করেছে।
সংবাদ মাধ্যমটির এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, বেতারটির শ্রোতাদের অংশগ্রহণে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠেয় এক সম্মেলনে বাংলা অনুষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ পরিবর্তনগুলোর বিস্তারিত তুলে ধরবেন দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহাম লুকাস।
নতুন সব প্রযুক্তির কারণে চলমান পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে ডয়চে ভেলে যুক্ত করছে নতুন নতুন প্রযুক্তি আর নতুনতর বিষয়।
বেতার কেন্দ্রটির বাংলা সার্ভিস এ বছর পালন করছে ৩৫তম বার্ষিকী।
গত বছর বাংলা সার্ভিস পডকাস্টিং শুরু করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পডকাস্টিং শ্রোতাদের মাঝে ভালো সাড়া ফেলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/২০৪৮ ঘ.
bdnews24