২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় আহত থাই কূটনীতিকের মৃত্যু

দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত থাই কূটনীতিক পান্নি লিকানাজুল বিকালে মারা গেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টা ৫ মিনিটে তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চিকিৎসক মেজর মো. ফারুক ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 12:18 PM

Updated : 24 Aug 2022, 06:54 PM

টাঙ্গাইল, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত থাই কূটনীতিক পান্নি লিকানাজুল বিকালে মারা গেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টা ৫ মিনিটে তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চিকিৎসক মেজর মো. ফারুক ইকবাল। বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজকন্যা মাহা চাকরি সিরিনধরনের বহরের একটি গাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে দুর্ঘটনায় পড়লে থাই দূতাবাসের কাউন্সেলর মিস পান্নি আহত হন। তাকে প্রথমে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয় বলে জানিয়েছেন মির্জাপুর থানার ওসি হাবিবুল্লাহ সরকার। কুমুদিনী হাসপাতালের চিকিৎসক ডা. দীপল কুমার অধিকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে মিস পান্নিকে এই হাসাপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় সিএমএইচ-এ। তিনি বলেন, সোয়া ৪টার দিকে আমারা তাকে সিএমএইচ-এ পাঠিয়েছি। তাকে এম অবস্থায় পাঠানো হয়েছে যে আধা ঘণ্টার মধ্যে তার হৃদযন্ত্র সক্রিয়া না হলে বাঁচার আশা নেই।" মির্জাপুর থানার ওসি হাবিবুল্লাহ জানান, থাই রাজকন্যা গাইবান্ধা থেকে ঢাকায় ফিরছিলেন। টাঙ্গাইলের মির্জাপুরে তার বহরের একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয় বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের। তবে রাজকন্যার গাড়ির কোনো ক্ষতি হয়নি। 'জীবিতা বাংলাদেশ' নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার আমন্ত্রণে গাইবান্ধা যান থাই রাজকন্যা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৮১০ ঘ.