২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেনীর অদূরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফতেহপুর রেল ক্রসিংয়ে বৃহস্পতিবার সকালে সড়ক বিভাজকে ধাক্কা লেগে বাস দুমড়ে মুচড়ে গেলে দুই যাত্রী মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 11:04 AM

Updated : 24 Aug 2022, 06:54 PM

ফেনী, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর অদূরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফতেহপুর রেল ক্রসিংয়ে বৃহস্পতিবার সকালে সড়ক বিভাজকে ধাক্কা লেগে বাস দুমড়ে মুচড়ে গেলে দুই যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২০ যাত্রী। তাদের ফেনী সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার সহকার উপ-পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম। নিহতরা হলেন- ঢাকার মিরপুরের বাসিন্দা দেলোয়ার হোসেনের স্ত্রী রুমা আক্তার (৩০) ও বরিশালের মুলাদি থানার পাতারবর গ্রামের মজিব শিকদারের ছেলে আয়নাল শিকদার (৭০)। এএসআই নুরুল ইসলাম জানান, ঢাকা থেকে চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভাণ্ডার শরীফের উদ্দেশ্যে যাচ্ছিলো শাকিল পরিবহনের একটি বাস। ভোর সাড়ে ৫টায় ফেনীর ফতেহপুর রেল ক্রসিংয়ের কাছে এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। তিনি জানান, ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত মারা যান। তাদের লাশ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে আছেন- জহুরা খাতুন (২৫), জহিরুল ইসলাম (১৮), আবদুল মান্নান ফকির (৫৫), বীণা বেগম (২৫), বানু বেগম (২৫), মোতালেব মিয়া (৩৫), মনির হোসেন (২২) ও কবির হোসেন খান (৩৫)। বাসটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭০১ ঘ.