২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেআরসি কর্মকর্তাদের পদ্মার পানিপ্রবাহ পর্যবেক্ষণ

বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) কর্মকর্তারা বুধবার কুষ্টিয়ায় পদ্মা নদীর পানিপ্রবাহ পর্যবেক্ষণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 01:49 PM

Updated : 24 Aug 2022, 06:52 PM

কুষ্টিয়া, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) কর্মকর্তারা বুধবার কুষ্টিয়ায় পদ্মা নদীর পানিপ্রবাহ পর্যবেক্ষণ করেছেন। তারা দুপুর ২টার দিকে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের ১০ হাজার ফুট উজানে গিয়ে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করেন বলে সাংবাদিকদের জানান পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পাবনা হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান। তিনি আরো জানান, এতে ছয় সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জেআরসি কমিশনার এস পি কাকরান। বাংলাদেশের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জেআরসি সদস্য মীর সাজ্জাদ হোসেন। ভারতীয় প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন