সাতক্ষীরা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় গ্রেপ্তার ২৫ জামায়াত-শিবির কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
বুধবার তাদের সাতক্ষীরার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুস সবুর ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন।
শুনানি শেষে বিচারক এএইচএম সামছুল আরেফিন পাঁচ দিন মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা তাদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গত ১৫ ফেব্র"য়ারি শহরের বিভিন্ন ছাত্রাবাস থেকে এই ২৫ জনকে আটক করে সদর থানা পুলিশ।
এদেরকে প্রথমে ৫৪ ধারায় মামলা দিয়ে জেল-হাজতে পাঠানো হলেও পরে অজ্ঞাতনামা আরো ১১ জনসহ ৩৬ জনকে আসামি করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মামলা করে সদর থানা পুলিশ।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, খায়রুল বাসার (১৯), রফিকুল ইসলাম (২০), শহিদুর রহমান মোড়ল (১৮), আব্দুল হান্নান (১৮), আশিক বিল
bdnews24