কুষ্টিয়া, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বুধবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার রায়টা ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ভেড়ামারা থানার ওসি সরওয়ার হোসেন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে ওই স্থানে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।"
দুই তিন দিন আগে লাশটি ওই এলাকায় লুকিয়ে রাখা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১০৫৬ ঘ.
bdnews24