২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬ জামায়াত-শিবির নেতাকর্মীরা বিরুদ্ধে মামলা

জেলা জামায়াতের সেক্রেটারিসহ সাতক্ষীরায় ৩৬ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 04:22 PM

Updated : 24 Aug 2022, 06:50 PM

সাতক্ষীরা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা জামায়াতের সেক্রেটারিসহ সাতক্ষীরায় ৩৬ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলা করেছে পুলিশ। এর মধ্যে ২৫ জন কারাগারে রয়েছেন। অপর ১১ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আসাদুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার থানায় মামলাটি করেন। আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা কয়েকদিন ধরে একই স্থানে সমবেত হয়ে নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তিনি বলেন, সোমবার ভোরে শহরের জামায়াত-শিবির নিয়ন্ত্রিত বিভিন্ন ছাত্রাবাস থেকে এই ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া বাকি ১১ আসামি হলেন- জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুল হুদা, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. শহিদ হাসান, জেলা ছাত্রশিবির সভাপতি আশিকুর রহমান, পলাশপোলের আশরাফুল ইসলাম, ধুলিহরের আব্দুল হাকিম, মো. আশা, গড়েরকান্দার শহিদউদ্দীন শহিদ, ইসলামী হাসপাতালের শহিদুল ইসলাম, শ্যামনগর উপজেলার রমজান নগরের আব্দুল মাজেদ, একই উপজেলার পাতাখালির আসলাম গাজী ও মানিকখালির হুমায়ুন কবির। সদর থানার উপ-পরিদর্শক আব্দুস সবুর বলেন, সোমবার গ্রেপ্তার ২৫ জামায়াত-শিবির কর্মীকে আদালতে পাঠিয়ে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। বুধবার আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে শ্যামনগর উপজেলা চত্বর থেকে মঙ্গলবার বিকালে জামায়াতের আরো দুই কর্মীকে আটক করেছে পুলিশ। এরা হলেন- উপজেলা সদর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য হাফেজ শহিদুল ইসলাম ও কাশিমাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক। শ্যামনগর থানার ওসি ফজলুর রহমান বলেন, সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত সন্দেহে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২০ ঘ.