ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলে মঙ্গলবার ভোররাতে র্যাব সদস্যদের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বেয়াই পারভেজ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
র্যাবের দাবি, নিহত পারভেজ কাফরুল এলাকার শীর্ষ সন্ত্রাসী তাজ গ্র"পের সদস্য।
ওদিকে, পুরাতন কচুক্ষেত এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ইউনুস (২২) নামের একজনের মৃত্যু হয়েছে।
র্যাবের সহকারী পরিচালক নাফিস আহমেদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোররাতে কাফরুলের মুক্তিযোদ্ধা বালুর মাঠে কয়েকজন সন্ত্রাসী একত্রিত হয়েছে খবর পেয়ে র্যাব অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ সময় র্যাবের পাল্টা গুলিতে একজন নিহত হয়। গোলাগুলিতে র্যাবের এক সদস্য আহত হয়।
তিনি বলেন, "নিহত যুবক কাফরুল এলাকার শীর্ষ সন্ত্রাসী তাজ গ্র"পের সহযোগী বেয়াই পারভেজ। তার বিরুদ্ধে কাফরুল ও মিরপুর থানায় কয়েকটি মামলা রয়েছে।"
সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে পুরান কচুক্ষেত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীরা ছিনতাইকারী সন্দেহে ইউনুস নামের একজনকে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/২০১৪ ঘ.
bdnews24