ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের ছেলের হেফাজত পেয়েছেন ছেলের মা ফারজানা ইসলাম শিল্পী।
শিল্পীর একটি রিট আবেদনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এটিএম ফজলে কবিরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার শিহাব সালামকে শিল্পীর হেফাজতে দেওয়ার আদেশ দেন।
সালামের আইনজীবী স ম রেজাউল করিম সাংবাদিকদের জানান, হাইকোর্টের নির্দেশের পরই শিহাবকে তার মা (শিল্পী) নিয়ে গেছেন।
শিল্পীর পক্ষে মামলা পরিচালনা করেন রফিকুল ইসলাম মিয়া।
সালাম ও শিল্পীর বিচ্ছেদ হওয়ার পর চার বছরের শিহাব বাবা আব্দুস সালামের কাছে ছিলেন।
ছেলেকে ফেরত নেওয়ার জন্য শিল্পী এর আগে মামলা করলে হাকিম আদালত সালামের কাছেই শিশুটিকে রাখার নির্দেশ দেয়।
এ নির্দেশের পর হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমআই/১৬১৬ ঘ.
bdnews24