খুলনা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর দৌলতপুর ও খালিশপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়।
দৌলতপুর থানার ওসি মো. রুহুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের দৌলতপুর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতরা হলো- দৌলতপুর কৃষি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শহীদুল ইসলাম (২৪), বাগেরহাট বেলায়েত হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র আব্দুল বারী (২১), সিটি পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র জাহাঙ্গীর হোসেন (২৩), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র মো. আব্দুল হালিম (২৪), মাদারীপুর সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র মো. কামাল হোসেন (২৩), সরকারি বিএল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র সাজ্জাদ হোসনে (২১) ও খালিশপুর হাজী মহসিন কলেজের সমাজ কল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মনিরুজ্জামান কহিনুর (২৪)।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় এক ছাত্রলীগকর্মী নিহত হওয়ার পর সারাদেশে চিরুণী অভিযানে এ পর্যন্ত কয়েকশ শিবিরকর্মী গ্রেপ্তার হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24