ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনের (সিপিএ) সফররত ১১ সদস্যের প্রতিনিধিদল সোমবার বিকালে সংসদ অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেছে।
দলটির নেতৃত্ব দেন জন অস্টিন এমপি।
বিকাল সাড়ে ৪টার দিকে তারা গ্যালারিতে এসে পৌঁছলে স্পিকার আবদুল হামিদ তাদের নাম উল্লেখ করে স্বাগত জানান।
এ সময়ে সাংসদরা টেবিল চাপড়িয়ে তাদের অভিনন্দন জানান। তারা দাঁড়িয়ে এ অভিনন্দনের জবাব দেন।
প্রতিনিধিদলটি সংসদ কার্যক্রম কিছুক্ষণ পর্যবেক্ষণ করে। তখন রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হচ্ছিল।
সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের সদস্য মওদুদ আহমেদ, এম কে আনোয়ার প্রমুখ এ সময় অধিবেশন কক্ষে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এজে/২৩১৮ ঘ.
bdnews24