ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, বৈঠকের সুপারিশমালা তার সরকার ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়নে সহায়ক হিসেবে কাজ করবে।
প্রায় সাড়ে চার বছর পর ঢাকায় দাতা গোষ্ঠীর এ বৈঠক বসেছে।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিডিএফের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আমি আশা করি, এ ফোরাম অবশ্যই আমাদের উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে।
"এখান থেকে যে সুপারিশমালা বেরিয়ে আসবে তা আমাদের আর্থ-সামাজিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর সমন্বয়ের একটি উন্নততর কৌশল উদ্ভাবন এবং সরকারের অগ্রাধিকার ও ভিশন ২০২১ বাস্তবায়নে গাইডলাইন হিসেবে কাজ করবে।"
এবারের ফোরামে বাংলাদেশের পক্ষে উপস্থাপন করা মূল বিষয় হলো- সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি-২)।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সাংবাদিকদের বলেন, "ফোরামে সংশোধিত পিআরএসপি-২ এর এনডোরসমেন্ট পাবো বলে আমরা আশা করছি।"
পিআরএসপি-২ থেকে ২৪৬ দশমিক ৮২ বিলিয়ন টাকা বাড়িয়ে সংশোধিত পিআরএসপি-২ বাস্তবায়নের মোট ব্যয় ধরা হয়েছে ২৮১৪ দশমিক ৮১ বিলিয়ন টাকা। সম্পদের ঘাটতি ধরা হয়েছে ৮৭৪ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।
দু'দিনের বৈঠকে ৬টি অধিবেশনে আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা হবে।
বিষয়গুলো হলো
bdnews24