কুড়িগ্রাম, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরে শনিবার গভীর রাতে পৃথক দুটি চুরি ঘটনা ঘটেছে।
পুলিশ বলছে, বহুজাতিক কোম্পানি ইউনিলিভার লিঃ এর কুড়িগ্রাম পরিবেশকের কার্যালয় এবং একটি ওষুধের দোকানে এ ঘটনা ঘটে।
সদর থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, শহরের মোল্লাপাড়ার ইউনিলিভার লিঃ জেলা পরিবেশকে কার্যালয়ে শনিবার একদল চোর জানালার গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং লকার ভেঙ্গে ১৩ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে সটকে পড়ে।
পরিবেশক শাহীন মিয়া জানান, চোররা লকার ভাঙ্গার আগে ঘুমন্ত তিন কর্মচারীকে একটি কক্ষে আটকে রাখে।
দায়ের করা আরেকটি মামলায় জানা যায়, কুড়িগ্রাম শহরের বৃহৎ ঔষধের দোকান 'টাউন' ফার্মেসির ফটক ভেঙ্গে চোরের দল নগদ ২৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাহারুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জিএনএ/২১১০ ঘ.
bdnews24