২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িচাপায় মৃত্যুর সাজা যাবজ্জীবন দিতে চান আইনমন্ত্রী

বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অপরাধের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে বর্তমান আইনটি সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 01:10 PM

Updated : 24 Aug 2022, 06:48 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অপরাধের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে বর্তমান আইনটি সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। রোববার সংসদে আওয়ামী লীগ সাংসদ তারানা হালিমের এক নোটিশের জবাবে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিচারের জন্য পৃথক আইন করার সম্ভাবনা নাকচ করে দিয়ে এ কথা বলেন। শফিক আহমেদ বলেন, "দণ্ডবিধির ৩০৪ ধারা অনুসারে বেপরোয়া গাড়ি চালানোর কারণে আহত বা মৃত্যুর অপরাধের সর্বোচ্চ শাস্তি হচ্ছে তিন বছর কারাদণ্ড। "আমি ব্যক্তিগতভাবে মনে করি এই শাস্তি পর্যাপ্ত নয়।" স