২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৩টি মেডিকেল কলেজ

বর্তমান ৪০টি বেসরকারি মেডিকেলে কলেজের সঙ্গে আরো তিনটি যোগ হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 11:51 AM

Updated : 24 Aug 2022, 06:48 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান ৪০টি বেসরকারি মেডিকেলে কলেজের সঙ্গে আরো তিনটি যোগ হচ্ছে। নতুন তিনটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে বলে রোববার সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আফম রুহুল হক। বর্তমানে দেশে বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ হাজার জানিয়ে তিনি বলেছেন, আসন সংখ্যা বাড়ানোর উদ্যোগ চলছে। বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ১৭টি। এর মধ্যে কক্সবাজার, পাবনা ও নোয়াখালী মেডিকেল কলেজে এখনো পদ সৃষ্টি করা হয়নি বলে মন্ত্রী জানান। সাতক্ষীরা-৪ আসনের এইচএম গোলাম রেজার লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী আরো জানান, সরকার অস্থায়ী (এডহক) ভিত্তিতে ৪ হাজার ১৩৩ জন চিকিৎসক নিয়োগ করছে। কর্মকমিশনের মাধ্যমে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জনের শূন্য পদ পূরণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/আরএ/এমআই/১৭৪০ ঘ.