ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে কর ফাঁকির মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
ঢাকার সিনিয়র বিশেষ জজ এ এন এম বশিরউল্লাহর আদালতে রোববার মামলাটি করেন জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-৩ এর উপ করকমিশনার সৈয়দ জাকির হোসেন।
শুনানি শেষে বিচারক বাবরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে বাবর বর্তমানে কারাগারে থাকায় ওই পরোয়ানা হাজতি পরোয়ানা হিসেবে বিবেচিত হবে বলে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ্ আলম তালুকদার জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবর কারাগারে রয়েছেন এ তথ্য আরজিতে উল্লেখ না করায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।"
আদালত এ মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করেছে আগামী ২৩ ফেব্র"য়ারি।
আরজিতে বলা হয়, গত ১৯৯৯
bdnews24