২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জ বিদ্যুত কেন্দ্র উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ বিদ্যুত কেন্দ্রের একটি ইউনিট রোববার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 07:14 AM

Updated : 24 Aug 2022, 06:48 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিদ্ধিরগঞ্জ বিদ্যুত কেন্দ্রের একটি ইউনিট রোববার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কেন্দ্রটিতে মোট দুটি ইউনিট রয়েছে। প্রত্যেকটির উৎপাদন ক্ষমতা ১২০ মেগাওয়াট। অপর ইউনিটটি আগামী মার্চে চালু করার পরিকল্পনা রয়েছে। দেশে অব্যাহত বিদ্যুত সঙ্কট নিয়ে যখন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ যখন ভোগান্তি পোহাচ্ছে, তখনই ১২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ইউনিটটি চালু হলো। বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জের ইউনিটটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের এ প্রকল্প বাস্তবায়ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ। ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড রয়েছে প্রকৌশল, সংগ্রহ ও নির্মাণের দায়িত্বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩০০ ঘ.