২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের প্রশ্নই আসে না: সাহারা

বিরোধী দলের আহ্বান প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, তিনি পদত্যাগ করছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 06:06 AM

Updated : 24 Aug 2022, 06:48 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের আহ্বান প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, তিনি পদত্যাগ করছেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী হত্যাকারীদের খুঁজে না পাওয়া পর্যন্ত সারাদেশে পুলিশের অভিযান চলবে বলেও মন্ত্রী জানিয়েছেন। সাহারা খাতুন রোববার আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে কোস্টগার্ডের (উপকূলরক্ষী বাহিনী) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভালো আছে, কোনো অবনতি হয়নি। ফলে পদত্যাগের প্রশ্নই আসে না।" দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে বিরোধী দল স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে আসছে। 'ধ্বংসাত্মক' পথ ছেড়ে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আসুন আমরা মিলেমিশে কাজ করি।" স