২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযুক্ত ৯ বিডিআর'র আত্মপক্ষ সমর্থন রোববার

বিদ্রোহের ঘটনায় রাঙামাটির রাজনগরের ১২ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত বিডিআর সদস্যদের বিচার কাজ রোববার আবার শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 03:39 PM

Updated : 24 Aug 2022, 06:46 PM

রাঙামাটি, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনায় রাঙামাটির রাজনগরের ১২ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত বিডিআর সদস্যদের বিচার কাজ রোববার আবার শুরু হবে। রাঙামাটি সেক্টর সদর দপ্তরে বিশেষ আদালত-৪ এ বিকাল ২টায় বিচার কাজ শুরু হবে। জেলার রাজনগরে অবস্থিত ১২ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত নয় বিডিআর সদস্য আত্মপক্ষ করে লিখিত বা মৌখিক বক্তব্য দেবেন। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করা হবে বলে জানান মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল হাবিবুল করিম। আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত যে কোনো সময় রায় ঘোষণা করতে পারে বলে প্রসিকিউটর জানান। তিনি আরো বলেন, পরদিন (সোমবার) সকাল ৯টায় একই আদালতে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোনের ৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৫ বিডিআর সদস্যর বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচারের সময় নির্ধারণ হবে। উভয় আদালতে বিচারক প্যানেলের সভাপতি থাকবেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। তার সঙ্গে থাকবেন- লেফটেন্যান্ট কর্নেল আবদুর রউফ ও মেজর গোলাম মোস্তফা আল মামুন। আদালতকে সহায়তা করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী। রাষ্ট্রপক্ষে আইনজীবী থাকবেন অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল ও মঞ্জুরুল আলম মঞ্জু। রাজনগর ১২ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্তরা হলেন- সিগন্যালম্যান মো. আব্দুর রহমান, হাবিলদার মো. সোহরাব হোসেন, মো. শিব্বির আহমেদ ও মো. শামছুল হক, সিপাহি আবুল কালাম আজাদ, মো. সাখাওয়াত হোসেন, মো. রাসেল কবির, মো. জহির উদ্দিন ও মো. সরওয়ার কামাল। মারিশ্যায় বিদ্রোহের মামলায় ৭৫ আসামির মধ্যে তিনজন সুবেদার, পাঁচজন নায়েব সুবেদার, ১২ জন হাবিলদার, নয়জন নায়েক, ১৪ জন ল্যান্স নায়েক এবং ৩২ জন সিপাহি রয়েছেন। রাঙামাটির তবলছড়ির বিডিআর সেক্টর সদরদপ্তরে রাজনগরের ১২ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্তদের বিচারের মধ্য দিয়ে গত ২৪ নভেম্বর এই আদালতে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়। আদালত গত ৩০ ডিসেম্বর শুনানি শেষে আসামিদের আত্ম