২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সাভারের আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 10:56 AM

Updated : 24 Aug 2022, 06:47 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে মহাসড়কের জামগড়া বাসস্ট্যান্ডের কাছে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান পথচারী আব্দুল আওয়াল শেখ। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। আশুলিয়া থানার আরেক এসআই গোলাম মাসুদ জানান, মহাসড়কের কবীরপুর রেডিও স্টেশনের কাছে ভোরে দ্রুতগামী গাড়ির চাপায় দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন। তাদের পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কিউএইচ/১৬৫১ ঘ.