২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলুদরঙা বসন্তদিন

পাতা ঝরার দিন শেষে পাতা ফোটার দিনকে স্বাগত জানাতে অগুন্তি মানুষের ভিড়ে বাবা-মায়ের সঙ্গে চারুকলার বকুল তলায় ছিল শিশু রিদিতাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 10:29 AM

Updated : 24 Aug 2022, 06:47 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পাতা ঝরার দিন শেষে পাতা ফোটার দিনকে স্বাগত জানাতে অগুন্তি মানুষের ভিড়ে বাবা-মায়ের সঙ্গে চারুকলার বকুল তলায় ছিল শিশু রিদিতাও। চারিদিকে হলুদের এমন ছড়াছড়িতে খানিকটা অবাক ছয় বছরের শিশুটি মা'কে জিজ্ঞেস করে, "সবাই হলুদ শাড়ি পরেছে কেনো? হলুদ শাড়ি পরলে কি হয় মা?" মায়ের উত্তর "আজ বসন্ত তো। তাই সবাই হলুদ রং এ সেজেছে। " বসন্তের সঙ্গে হলুদ রংয়ের সম্পর্কের কথা বোঝাতে বোঝাতে রিদিতার মা, বেসরকারি ব্যাংক কর্মকর্তা সেলিনা হোসেন মিশে যান মানুষের স্রোতে। শিশু-কিশোর, তরুণ-তরুণী ছাড়াও পড়তি বয়সের মানুষের এমন কোলাহল আর হইচইয়ে শনিবার সকালে মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় 'পহেলা ফাল্গুন' উপলক্ষে আয়োজিত বসন্ত বরণ উৎসব। উৎসবের পরিসর এবার বাড়ানো হয়েছে জানিয়ে জাতীয় বসন্ত উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব কাজী আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৬ বছর ধরে এই উৎসব পালিত হচ্ছে। এবার উৎসবের পরিধি বাড়িয়ে ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মঞ্চ পর্যন্ত বি