২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লার ঘটনায় আরেক ছিনতাইকারীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় গণপিটুনির শিকার আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই ছিনতাইকারীর মৃত্যু হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 11:56 AM

Updated : 24 Aug 2022, 06:46 PM

নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় গণপিটুনির শিকার আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই ছিনতাইকারীর মৃত্যু হলো। তবে পুলিশ ছিনতাই হওয়া টাকা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার। তিনি জানান, শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন মনির নামে একজন। আহত অবস্থায় শহীদ নামের আরেকজন চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার রাতে একই হাসপাতালে মারা যান কালু নামের আরেকজন। ওই দিন বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল