২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নর্দমা পরিষ্কার করতে গিয়ে আজিমপুরে ২ শ্রমিকের মৃত্যু

নর্দমা পরিষ্কার করতে গিয়ে রাজধানীর আজিমপুরে শুক্রবার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 06:18 AM

Updated : 24 Aug 2022, 06:46 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নর্দমা পরিষ্কার করতে গিয়ে রাজধানীর আজিমপুরে শুক্রবার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে ছাপড়া মসজিদের কাছে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। মৃত ভাসানী (১৮) ও বাবু (২২) সিটি কর্পোরেশনের কর্মী। দমকল বাহিনী তাদের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পয়োনিষ্কাশন নালায় বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে। দমকল বাহিনীর অগ্নি নির্বাপনকর্মী (ফায়ারম্যান) জিয়া উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পয়োনিষ্কাশন নালা পরিষ্কার করতে প্রথমে ওই দুই কর্মীর একজন ম্যানহোল দিয়ে ভেতরে ঢোকে। বেশ কিছু সময় পরও তার সাড়া না পেয়ে অপর জনও ঢোকে।" দুজনের কারো সাড়া না পেয়ে অন্য শ্রমিকরা দমকল বাহিনীকে খবর দেয়। বিষাক্ত গ্যাসে ওই দুই শ্রমিকের মৃত্যু হতে পারে জানিয়ে জিয়া উদ্দিন বলেন, লাশ দুটি লালবাগ থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১২১২ ঘ.