ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগের একটি মেস থেকে ছাত্র শিবিরকর্মী সন্দেহে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে ওই ১৯ শিক্ষার্থীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাদের কারাগারে চালান দেওয়া হয়।
ঢাকার মহানগর হাকিম আদালতে তাদের পক্ষে জামিন চাওয়া হলে হাকিম মুহাম্মদ আব্দুর রহিম সে আবেদন নাকচ করে ২১ জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃতরা জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মী বলে পুলিশের দাবি।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহব্বত আলী (শিবিরের ঢাবি শাখার প্রচার সম্পাদক ও রসায়ন বিভাগের
bdnews24