২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

হত্যা মামলায় তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মাগুরার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 10:51 AM

Updated : 24 Aug 2022, 06:45 PM

মাগুরা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মাগুরার একটি আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহম্মেদ এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- মাগুরার মহম্মদপুর উপজেলার সালদা গ্রামের মন্তাজ হোসেনের ছেলে আমজাদ হোসেন (৫৫), সবদাল মোল্লার ছেলে মাহাতাব মোল্লা (৪৫) ও সাইদ মণ্ডলের ছেলে নান্নু মণ্ডল (২৬)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৫ সালের ২১ মার্চ রাতে মহম্মদপুর উপজেলার হরিয়াখালী গ্রামের দেলোয়ার হোসেনকে (২০) কুপিয়ে গুরুতর আহত করে অভিযুক্তরা। পরদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন নিহতের ভাই ইমাম হোসেন ১০ জনকে আসামি করে মহম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৩৯ ঘ.