চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলীতে বুধবার র্যাব পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর ছেলের কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
দুপুর ২টার দিকে এ কে খান গেট এলাকায় রেয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী হাবীবুর রহমানের ছেলে খোরশেদ আলম এ ঘটনার শিকার হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পাহাড়তলী থানার ওসি বশির খান।
তিনি বলেন, "কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে এসে র্যাব পরিচয় দিয়ে খোরশেদ আলমকে জোর করে তুলে নেয়। তারা অস্ত্রের মুখে তার কাছে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দেয়।"
পুলিশ এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করেছে।
ওসি বশির জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে বিকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এএল/২০০৩ ঘ.
bdnews24