২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ৩ কারারক্ষী বরখাস্ত

হাসপাতালে চিকিৎসাধীন এক আসামি পালিয়ে যাওয়ায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 01:49 PM

Updated : 24 Aug 2022, 06:43 PM

ময়মনসিংহ, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপাতালে চিকিৎসাধীন এক আসামি পালিয়ে যাওয়ায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মঙ্গলবার গভীর রাতে হত্যা মামলার আসামি স্বপন মিয়া (২৫) পালিয়ে যান। সাময়িক বরখাস্ত তিনজন হলেন- হাবিলদার আব্দুল কাদির, কারারক্ষী আকবর আলী ও জসীম উদ্দিন খান। ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্বপন মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৩টার দিকে স্বপন কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান। নিজের স্ত্রী হত্যার মামলায় গত ৩১ জানুয়ারি গ্রেপ্তার হয়ে স্বপন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। ময়মনসিংহ কেন্দ্রীয কারাগারের জেলার জাভেদ মেহেদী বলেন, দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪২ ঘ.