ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের বদলি ঠেকাতে অসদুপায় অবলম্বন করায় বরখাস্ত হয়েছেন ঢাকার যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার আব্দুল মজিদ প্রামানিক।
ঢাকা জেলা জজ কৃষ্ণা দেবনাথ স্বাক্ষরিত এক আদেশে মঙ্গলবার আব্দুল মজিদকে সাময়িক বরখাস্ত করা হয়।
বদলি ঠেকাতে হাইকোর্টের একজন বিচারপতি ও একজন সংসদ সদস্যের নাম ব্যবহার করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।
একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।
জেলা জজের আদেশে বলা হয়, যুগ্ম জেলা জজ, ৩য় আদালতের সেরেস্তাদার আব্দুল মজিদকে অন্য স্থানে বদলি করা হলে তিনি হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হক শাহীন ও সরকার দলীয় সংসদ সদস্য শেখ হেলালের নাম ব্যবহার করে তা স্থগিত করার চেষ্টা চালান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24